ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের


গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭৬৮ ইয়াবা, ১৩৮ গ্রাম হেরোইন, ১৫ লিটার দেশি মদ ও ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা


জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑